
নিউজ ডেস্ক: ঢাকার গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি। আজ বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এছাড়া নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তা শেষ হয়।
দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্ত্মাজুল হক বাবু, আবুল কালাম আজাদ প্রমুখ।
তারা বলেন, জঙ্গিদের নির্মূলে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়া যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরও খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে দেশকে তারা পাকিস্তান বানিয়ে ফেলবে।