
নিউজ ডেস্কঃ নেত্রকোনার পৌর শহরের পারলা নামক স্থানে ট্রাকের চাপায় গতকাল শনিবার রাতে আজিম উদ্দিন (২৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজিম উদ্দিন পারলা এলাকার মৃত হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন বলে জানা যায়।
সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে মডেল থানার পুলিশ জানায়, পারলা এলাকায় শনিবার রাত সাড়ে ১০টা বা ১১টার দিকে পথচারী আজিম উদ্দিনকে একটি আমবাহী ট্রাক চাপা দেয়। এ সময় গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকলে আজিম উদ্দিনকে স্থানীয়রা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মডেল থানার এস আই আবুল কাশেম সত্যতা নিশ্চত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালক ইমরানকে (২২) আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।