
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্ত থেকে ১৬ লক্ষ ৮২ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। আজ রবিবার (৩ জুলাই) ভোররাতে সীমান্তের ৭৪ ও ৭৫ নং মেইন পিলারের মাঝামাঝি স্থানের একটি পাটক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২২৫টি শাড়ি, ৭ হাজার চশমা ও ২০৭ জোড়া জুতা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।