News71.com
 Bangladesh
 03 Jul 16, 04:24 PM
 408           
 0
 03 Jul 16, 04:24 PM

ধনবাড়ীতে ৩১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

ধনবাড়ীতে ৩১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ভাইঘাট এলাকার তালতলা পুকুরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভাইঘাটের জমশেরপুর গ্রামের শামসুল হকের ছেলে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, আলমগীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। এর আগে মাদক মামলায় একাধিকবার তিনি গ্রেফতারও হয়েছেন। পরে জামিন নিয়ে আবারো একই ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল রাতে ধনবাড়ী পুলিশের সহায়তায় তালতলা পুকুরপাড়ে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৩১০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে থানায় আরো একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন