News71.com
 Bangladesh
 19 Jul 16, 04:02 PM
 414           
 0
 19 Jul 16, 04:02 PM

গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ লাখ টাকা উদ্ধার

নিউজ ডেস্ক: গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করে পুলিশ।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এই এলাকাবাসী দুপুরে আলেকজান বালিকা উচ্চ বিদ্যালরে বাউন্ডারি ওয়ালের কার্নিসে একটি ব্যাগ দেখতে পায়। পরে এই বিষয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোর্শেদা বেগমকে বলেন। তিনি এসে ব্যাগ খুলে টাকা দেখতে পেয়ে সাথে সাথে থানায় পুলিশকে খবর দেন। পরে এই ঘটনাস্থলে গিয়ে ১ হাজার টাকার ১০টি বান্ডিলে মোট ১০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, ব্যাগে ডাচ বাংলা ব্যাংকের খামে টাকাগুলো ভরা ছিল। কে বা কারা এই টাকাগুলো এখানে রেখে চলে গেছে। এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন