News71.com
 Bangladesh
 28 Jan 24, 07:20 PM
 109           
 0
 28 Jan 24, 07:20 PM

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে কোচিং বন্ধ থাকবে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত॥

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে কোচিং বন্ধ থাকবে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত॥

নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত। ফাইল ছবি  চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে সামনে রেখে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  আজ রোববার শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২০ মার্চ। এবার ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।  করোনার ধাক্কা কাটিয়ে যথাসময়ে পরীক্ষা আয়োজনের পাশাপাশি চলতি বছর অতীতের মতো সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। সাধারণত করোনার আগে ফেব্রুয়ারিতে শুরু হতো এসএসসি ও সমমান পরীক্ষা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন