News71.com
 Bangladesh
 28 Jan 24, 07:25 PM
 156           
 0
 28 Jan 24, 07:25 PM

ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করবে, রমজানে কোন দাম বাড়বে না॥

ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করবে, রমজানে কোন দাম বাড়বে না॥

নিউজ ডেস্ক:  প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আসন্ন রমজানে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না৷ রমজান মাসে পণ্যের দাম বাড়বে না। ভারত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করবে।’আজ রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন৷ প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে সব রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। কিছুদিন আগে বিদেশি রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, এখন গুজব আর নেই। সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। আমরা একটি ভালো সরকার পেয়েছি ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন