
নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী খেয়াঘাট দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, বুড়িখালী খেয়াঘাট দখলকে কেন্দ্র করে ইউসুফ এবং ধলা মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে। এতে করে ইউসুফ গ্রুপের লোকজন গুলিবিদ্ধ হন। এই সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, কালু শেখের(৩৫) অবস্থা গুরুতর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এই সংঘর্ষে আহতদের খুলনা এবং কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭জন গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করে সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।