News71.com
 Bangladesh
 04 Feb 24, 10:21 AM
 130           
 0
 04 Feb 24, 10:21 AM

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের ৬ ঘণ্টা মধ্যেই মুক্তি পেলেন ইলিয়াস হোসেন

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের ৬ ঘণ্টা মধ্যেই মুক্তি পেলেন ইলিয়াস হোসেন


নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের ৬ ঘণ্টা মধ্যেই মুক্তি পেলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মানহানির মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এই সাংবাদিককে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়।

সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানান ইলিয়াস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত। জানা যায়, গত পহেলা ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। এদিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন