News71.com
 Bangladesh
 20 Jul 16, 01:34 AM
 372           
 0
 20 Jul 16, 01:34 AM

বরিশালের গৌরনদীতে দুপক্ষের সংঘর্ষ ।। আহত ৩

বরিশালের গৌরনদীতে দুপক্ষের সংঘর্ষ ।। আহত ৩

নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদীতে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার ডুমুরিয়া গ্রামে জামাল হাওলাদার ও এরশাদ হাওলাদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে জামালসহ চার সহোদরের চারটি বসতঘর ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ডুমুরিয়া গ্রামের কামাল হাওলাদার সম্প্রতি তার প্রতিবেশী এরশাদ হাওলাদার গ্রুপের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এর জের ধরে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এরশাদের মা রিজিয়া বেগমের সঙ্গে জামালের স্ত্রী আলোমতির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এরশাদের পক্ষের লোকজন জামালের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে প্রায় আধা ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন