News71.com
 Bangladesh
 20 Jul 16, 01:47 AM
 484           
 0
 20 Jul 16, 01:47 AM

মাগুরার মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ক্লোজড

মাগুরার মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ক্লোজড

 

নিউজ ডেস্ক: মাগুরার মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলামকে আজ মঙ্গলবার মাগুরা পুলিশ লাইনো ক্লোজড করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেছে, মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলামের ক্লোজড-এর সুনির্দিষ্ট কারণ তিনি জানেন না। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা এক পত্রে প্রশাসনিক কারণ উল্লেখ করে তাকে মহম্মদপুর থানা থেকে মাগুরা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

কিন্তু পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যসহ সম্প্রতিক মহম্মদপুরে দুটি খুন এবং একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগে থেকে তৎপর থাকলে এই সকল ঘটনা থেকে এড়ানো সম্ভব ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ভুমিকা রাখতে না পারায় তাকে ক্লোজড করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন