News71.com
 International
 20 Oct 22, 10:56 PM
 287           
 0
 20 Oct 22, 10:56 PM

১০০ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় তরল ওষুধ নিষিদ্ধ।।

১০০ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় তরল ওষুধ নিষিদ্ধ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ঠাণ্ডা-কাশির সিরাপ পান করে ইন্দোনেশিয়ায় চলতি বছর ১০০ শিশুর মৃত্যু হয়েছে। এসব ওষুধ পানের পর এসব শিশু মারাত্মক কিডনি জটিলায় ভুগতে শুরু করেছিল। যে কারণে দেশটিতে সব ধরনের সিরাপ ও তরল ওষুধ নিষিদ্ধ করেছে সরকার। সম্প্রতি গাম্বিয়ায় কাশির সিরাপ পানে ৭০ শিশুর মৃত্যু হয়। এর পরই সিরাপ ও তরল ওষুধ বিক্রি নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়ার সরকার। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, তারা কিছু সিরাপ ও তরল ওষুধে অ্যাকিউট কিডনি ইনজুরির (একেআই) উপাদান পাওয়া গেছে। এ কারণেই চলতি বছর শিশুগুলোর মৃত্যু হয়। ওষুধগুলো আমদানি করা নাকি স্থানীয়ভাবে উৎপাদিত, তা স্পষ্ট করা হয়নি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তারা একেআই আক্রান্ত ২০০ শিশুর প্রতিবেদন পেয়েছেন। আক্রান্ত শিশুদের বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী। গাম্বিয়ায় ৭০ শিশুর মৃত্যুর ঘটনার পর চারটি কাশির সিরাপের ব্যাপারে বিশ্বব্যাপী সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি মাসের শুরুতে এ সতর্কতা জারি করা হয়। ডব্লিউএইচও যে চারটি সিরাপ বা তরল ওষুধের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় তার মধ্যে একটি ভারতীয় ওষুধ কোম্পানির। প্রতিষ্ঠানের সিরাপে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল ও ইথিলিন গ্লাইকোল রয়েছে। যা মারাত্মক কিডনি জটিলতার সঙ্গে সম্ভাব্যভাবে যুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন