News71.com
 Sports
 13 Nov 26, 12:05 PM
 7           
 0
 13 Nov 26, 12:05 PM

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবলের কোচ স্কালোনি॥  

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবলের কোচ স্কালোনি॥   

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার কোচ হিসেবে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই কোচ। চুক্তি নবায়নের পর স্কালোনিকে পাশে নিয়ে সম্মেলন করেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি জানান, নতুন মেয়াদ শেষ হলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচিং করানোর অনন্য রেকর্ড গড়বেন স্কালোনি।

অন্যদিকে, আর্জেন্টিনা দলের সঙ্গে পথচলা আরও দীর্ঘ করতে পেরে উচ্ছ্বসিত স্কালোনি। তিনি বলেন, “প্রথম দিনের মতোই আমি এখনও সমান ক্ষুধার্ত ও রোমাঞ্চিত এবং এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ এবং এখন থেকে একটি নতুন প্রক্রিয়া শুরু হবে।” ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলে নতুন যুগের সূচনা করেন স্কালোনি। তার অধীনে বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপেও শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন ৪৮ বছর বয়সী এই কোচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন