News71.com
 Bangladesh
 28 Oct 21, 01:54 PM
 196           
 0
 28 Oct 21, 01:54 PM

পূর্বাচলের প্যাকিং হাউস স্থাপনে এডিবি'র সহযোগিতা চান কৃষিমন্ত্রী॥

পূর্বাচলের প্যাকিং হাউস স্থাপনে এডিবি'র সহযোগিতা চান কৃষিমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ পূর্বাচলের ২ একর জমিতে আধুনিক প্যাকিং হাউস নির্মাণ ও আধুনিক টেস্টিং ল্যাব স্থাপনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক।
বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন জিন্টিং-এর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠকে বাংলাদেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্য তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের অনেক উদ্বৃত্ত ফসল রয়েছে। এগুলোকে আমরা আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে চাই, রপ্তানি করতে চাই। কিন্তু, রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে আছে। দেশের আম, আনারস, কলা, টমেটো, আলু ও শাকসবজি প্রভৃতি রপ্তানি এবং প্রক্রিয়াজাতকরণের সম্ভাবনা অনেক। এক্ষেত্রে এডিবির সহযোগিতা প্রয়োজন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিখাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০ মিলিয়ন ডলারের অর্থায়নে ‘ফসল বাণিজ্যিকীকরণ ও উৎপাদনশীলতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রকল্পের প্রস্তাবিত সময়কাল ২০২৩-২০২৮। এর আগে কৃষি মন্ত্রণালয়ের অধীনে এডিপির অর্থায়নে ‘শস্য বহুমুখীকরণ’ শিরোনামে ২০০১-২০০৯ ও ২০১০-২০১৭ মেয়াদে দু’টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন