
নিউজ ডেস্কঃ ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, যে ঘটনা ঘটেছে তা কোনো ধর্মের মানুষ করতে পারেনা। কেননা কোনো ধর্মে এমন হামলা ও ভাঙচুর সমর্থন করে না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারা এ হামলা চালিয়েছে। যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা এ হামলা চালিয়েছে। এরা মানুষ নয়, এরা পশুর থেকেও অধম। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ১০টায় নোয়াখালীর চৌমুহনী পৌরসভা মিলনায়তনে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যেনো আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যারা এ কাজ করেছে তাদের আটক করতে প্রশাসনকে সহযোগিতা করেন। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সবার সহযোগিতা নিয়ে আগামীতে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেনো এমন ঘটনা আর না হতে পারে। এছাড়াও যাদের উপর হামলা হয়েছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করার অনুরোধ করছি। আমরা আজ যে যে অবস্থানে আছি তা কেবলমাত্র আল্লাহর সহযোগিতায় সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা কোরআনে অসংখ্য জায়গায় অন্য ধর্মের মানুষদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন।