News71.com
 Bangladesh
 30 Oct 21, 11:26 AM
 174           
 0
 30 Oct 21, 11:26 AM

পেট্রাপোল-বেনাপোল চালু হচ্ছে ২৪ ঘণ্টা যাত্রী পরিষেবা॥

পেট্রাপোল-বেনাপোল চালু হচ্ছে ২৪ ঘণ্টা যাত্রী পরিষেবা॥

নিউজ ডেস্কঃ এবার ভারত-বাংলাদেশ স্থলপথের সীমান্ত খোলা থাকবে সাতদিন ২৪ ঘণ্টা। এর জেরে দুই দেশের নাগরিকদের মধ্যে যাত্রী ও পণ্য পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে ২৪ ঘণ্টার এই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা যায়, ইতোমধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রকের ল্যান্ড পোর্ট অথরিটির ডিরেক্টর অজিত কুমার সিং (অপারেশন) দিল্লি‌, ২৫ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার জন্য কাস্টমস ও ইমিগ্রেশন দফতরসহ সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আপাতত পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য নতুন এই নিয়ম চালু করা হবে। সফল হলে পরবর্তীকালে তা স্থায়ীভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে শুধুমাত্র পেট্রাপোল-বেনাপোল সীমান্তে। নতুন এই ব্যবস্থা এখন শুধুমাত্র কার্যকর হওয়া সময়ের অপেক্ষায়। এই মুহূর্তে স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পণ্য পরিবহন চালু রয়েছে। পাশাপাশি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী পরিষেবা চালু রয়েছে। এ সময়ের বাইরে কোনো যাত্রীর সীমান্ত পার হওয়ার যতই প্রয়োজন থাকুক না কেন, নির্দিষ্ট সময়ের পর ইমিগ্রেশন দফতর খোলা না হওয়া অবদি তাদের আটকে পড়তে হতো বর্ডারে। ফলে যাত্রী পরিষেবা ২৪ ঘণ্টার জন্য চালু হলে হয়রানি কমবে দুই দেশের নাগরিকদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন