News71.com
 Bangladesh
 30 Oct 21, 11:27 AM
 181           
 0
 30 Oct 21, 11:27 AM

বাগেরহাট মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু॥

বাগেরহাট মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গোবিন্দ লাল দেবনাথ (৫০) নাম এক গৃহশিক্ষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী মান্না শেখ (১৮) ও আকাশ (১৮)। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সাইনবোর্ড-কচুয়া সড়কে কচুয়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে থাকা ওই শিক্ষককে ধাক্কা দেয়। এতে শিক্ষক গোবিন্দ লাল দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

নিহত গোবিন্দ লাল দেবনাথ কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের দেবন্দ্র কুমার দেবনাথের ছেলে। টিউশনি করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। গৃহশিক্ষক হিসেবে এলাকায় সুনাম ছিল তার। আহতদের বাড়ি কচুয়া উপজেলার হাজড়াপাড়া। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বাইসাইকেলে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গোবিন্দ লাল দেবনাথ নামে এক ব্যক্তি নিহত হন। মোটরসাইকেল আরোহীরাও গুরুত্ব আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার এবং মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তীকালে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন