News71.com
 Bangladesh
 30 Oct 21, 12:15 PM
 160           
 0
 30 Oct 21, 12:15 PM

আরিচায় ফেরি ডুবি॥ চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

আরিচায় ফেরি ডুবি॥ চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান চতুর্থ দিনের মতো শুরু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান। তিনি আরও বলেন, গত বুধবার প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়।

শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। বাকি আরও দুটি যানবাহন উদ্ধারে সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। প্রসঙ্গত, ২৭ অক্টোবর আনুমানিক সকাল পৌঁনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে আমানত শাহ নামের রো রো ফেরি যানবাহন আনলোড করতে গিয়ে ডান দিকে কাঁত হয়ে একাংশ ডুবে যায়। ডুবে যাওয়ার পর ফেরি থাকা ১৪টি পণ্য বোঝাই ট্রাক পদ্মা নদীতে তলিয়ে গেলে উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন