News71.com
 Bangladesh
 30 Oct 21, 12:22 PM
 275           
 0
 30 Oct 21, 12:22 PM

জুয়েলারি পণ্য রপ্তানি হলে দেশের মুখ উজ্জ্বল হবে॥ সায়েম সোবহান আনভীর

জুয়েলারি পণ্য রপ্তানি হলে দেশের মুখ উজ্জ্বল হবে॥ সায়েম সোবহান আনভীর

নিউজ ডেস্কঃ জুয়েলারি পণ্য রপ্তানি হলে বিদেশে দেশের মুখ উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস আয়োজিত গুণীজন সংবর্ধনা- ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বসুন্ধরা এমডি বলেন, ভারত ৫০ বিলিয়ন ডলারের জুয়েলারি পণ্য রপ্তানি করলেও আমরা এখনও এক শতাংশও করতে পারিনি। আমরা কেন রপ্তানি করতে পারবো না? আগামীতে জুয়েলারিখাত অগ্রাধিকার শিল্প হিসেবে এগিয়ে যাবে।


দেশে উৎপাদন করে রপ্তানি করলে জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়বে, এটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। প্রায় দুই কোটি মানুষ বিদেশে আছেন। আসুন নবীন প্রবীন সবাই মিলে বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করি। তিনি আরও বলেন, প্রাচীনকাল থেকেই সোনার গহনা মানুষের কাছে মূল্যবান সম্পদ। অনেকের কাছে আভিজাত্যের অংশ। ধনী বা গরীব কম-বেশি আমরা সবাই ব্যবহার করি সোনার গহনা। অনেকে ভবিষ্যতের সম্পদ হিসেবেও রাখেন সোনার গহনা। আরিশা জুয়েলার্স লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে সোনার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। এই শিল্পে মূল্য সংযোজন অনেক বেশি হয়। হাতে তৈরি গহনার প্রায় ৮০ শতাংশ বাংলাদেশ ও ভারতে প্রস্তুত হয়। কিন্তু সোনার গহনা রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে আছে। অথচ রপ্তানিতে রয়েছে বিশাল সম্ভাবনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন