News71.com
 Bangladesh
 30 Oct 21, 12:23 PM
 190           
 0
 30 Oct 21, 12:23 PM

সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় সাংবাদিকরা॥

সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় সাংবাদিকরা॥

নিউজ ডেস্কঃ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক নানা পদক্ষেপকে ভারতের সাংবাদিকরা সাধুবাদ জানিয়েছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে ভারত সফর শেষে ঢাকায় ফিরে বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী একথা জানান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সদ্য সমাপ্ত সফরে উপমহাদেশের প্রথম প্রেসক্লাব কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র উদ্বোধন এবং পশ্চিমবঙ্গ বিধান সভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, দুর্গাপূজার সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে কলকাতার সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল। বিএনপি-জামাতসহ উগ্রধর্মান্ধগোষ্ঠি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে এবং সরকার কিভাবে দ্রুততম সময়ের মধ্যে সেই অপচেষ্টা শক্ত হাতে দমন করেছে, সেটি তাদের সবিস্তারে বলেছি এবং ভারতের পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইনে সে বিষয়ে বিস্তারিত সংবাদ এসেছে। নির্বাচনে অংশগ্রহণ না করা বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন এলেই বিএনপি এ ধরনের বক্তব্য দেয়। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়া, ২০১৮ সালের নির্বাচনে দোদুল্যমান অংশগ্রহণের পর আগামী নির্বাচনে অংশ নেওয়া বিএনপির জন্যই ক্ষতিকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন