News71.com
 Bangladesh
 31 Oct 21, 12:32 PM
 190           
 0
 31 Oct 21, 12:32 PM

গার্মেন্টস সেক্টরে অসন্তোষ কমে গেছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টস সেক্টরে অসন্তোষ কমে গেছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বর্তমানের অগ্রগতিতে অনেক ধরনের ক্রিয়া-প্রতিক্রিয়া থাকতে পারে। সেই অগ্রগতিতে অনেক কিছু করে ফেলার দিবা স্বপ্ন দেখা মানুষগুলোর আশায় বালি পড়েছে। তারা যেনো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার প্রচেষ্টা যেনো না করতে পারে সেজন্য পুলিশকে আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩০ অক্টোবর) আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ পুলিশ লাইন্সে শিল্পাঞ্চল পুলিশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আমাদের যে অগ্রগতি আমরা যে বটমলেস বাস্কেটে একটা সম্ভাবনার দেশে পরিণত করেছি সেখানে হয়ত অনেকেরই অনেক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে। অনেকেই হয়ত দিবাস্বপ্ন দেখছিলেন হয়ত তারা অনেক কিছু করে ফেলবেন। তাদের সেই আশায় বালি পড়েছে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে প্রচেষ্টা। সেগুলো চালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশকে আমরা আরও সুন্দর ভাবে সাজাচ্ছি। আমরা জোর গলায় বলতে পারি আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ। আমাদের পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন