News71.com
 Bangladesh
 31 Oct 21, 07:39 PM
 222           
 0
 31 Oct 21, 07:39 PM

রাজধানীর দক্ষিণখানে এসি বিস্ফোরণে দগ্ধ ২॥

রাজধানীর দক্ষিণখানে এসি বিস্ফোরণে দগ্ধ ২॥

নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে মো. ফয়সাল (১৫) ও কাউয়ুম (২০) নামে দুইজন পরিচ্চছন্ন কর্মী দগ্ধ হয়েছেন। রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে আশকোনা কমর উদ্দিন টাওয়ারের ২য় তলায় 'ব্লু বার্ড' নামে চাইনিজ রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ জানান, সকালে যখন দুইজন পরিচ্ছন্ন কর্মী রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তার কিছুক্ষণ পর সেখানকার ২টি ৫ টনের এসি বিস্ফোরণ হয়। এতে তারা দু'জন দগ্ধ হয়।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ২য় তলার রেস্টুরেন্টের ভেতরে সবকিছু তছনছ হয়ে গেছে। বিস্ফোরেণে পাশের আরেকটি ভবনের দেওয়ালও অনেকটা ধসে গেছে। দগ্ধ ফয়সাল নিজেই জানায়, সকালে যখন তারা রেস্টুরেন্টের গেট খুলে পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকে এর পাঁচ মিনিট পর বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে। তাদের শরীরে আগুন লেগে গেলে তারা দৌড়ে বাইরে বের হয়। কই থেকে বিস্ফোরণ হয়েছে তা কিছুই টের পায়নি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, ফয়সালের শরীরের ২৮ শতাংশ ও কাউয়ুমের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাউয়ুমের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন