News71.com
 Bangladesh
 01 Nov 21, 11:17 AM
 196           
 0
 01 Nov 21, 11:17 AM

পটুয়াখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০॥

পটুয়াখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর বাউফলে নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ মো. সজীবকে (১৯) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সজীব নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের নাসির প্যাদার ছেলে।

এর আগে শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাসের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সজীব বলেন, সংঘর্ষের একপর্যায়ে পুলিশের উপস্থিতেই নৌকার সমর্থক শাহাবুদ্দিন আকন (৪৬) গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হন। তবে তার এ অভিযোগ অস্বীকার করেছেন শাহাবুদ্দিন আকন।তিনি জানান, হামলা সম্পর্কে তিনি অবগত নন। ওই সময় তিনি বাসায় ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন