News71.com
 Bangladesh
 01 Nov 21, 11:18 AM
 201           
 0
 01 Nov 21, 11:18 AM

জাতিসংঘের জলবায়ু সন্মেলনে যোগ দিতে গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী॥

জাতিসংঘের জলবায়ু সন্মেলনে যোগ দিতে গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগ দিতে যুক্তরাজ্যের গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে (স্থানীয় সময় ২টা ৫৫ মিনিট) গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। এর আগে সকাল ৯টা ২৭ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তিনি ১-২ নভেম্বর গ্লাসগোতে, ৩-৮ নভেম্বর লন্ডনে এবং ৯-১৩ নভেম্বর প্যারিসে থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন