News71.com
 Bangladesh
 01 Nov 21, 06:26 PM
 211           
 0
 01 Nov 21, 06:26 PM

দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা॥ জাপা

দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা॥ জাপা

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। পাঁচ টাকা কেজিতে যে সবজি বিক্রি করছে কৃষক, তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে ৫০ থেকে ৬০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে, চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছে দুর্বৃত্তরা। আর দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন দেশের মানুষ। দেখার যেন কেউ নেই। আজ সোমবার (০১ নভেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, বিদেশে কোন পণ্যের দাম ১টাকা বাড়লে, আমাদের দেশে একশ’ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। যারা তদারকি করবে, তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়ায় কোনো সুরাহা নেই। দলীয়করণ করা হয়েছে সব সেক্টরে, ফুটপাতও ইজারা দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে বিশাল বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, কিন্তু বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে না। আগামী দিনে সব মেগা প্রকল্পে দেশীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। প্রায় সাড়ে ৪ কোটি বেকারের কর্মসংস্থানের জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন