News71.com
 Bangladesh
 01 Nov 21, 10:15 PM
 257           
 0
 01 Nov 21, 10:15 PM

১০ কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিল করেছে বাংলাদেশ॥ প্রধানমন্ত্রী

১০ কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিল করেছে বাংলাদেশ॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ বিদেশি বিনিয়োগে ১২ বিলিয়ন ডলারের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০১ নভেম্বর) বিকেলে স্কটল্যান্ডের গ্লাসগোতে ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-এর কনফারেন্স অব দ্য পার্টিজেস (কপ-২৬) এর ২৬তম আসরের মূল পর্বে দেওয়া বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে সোচ্চার ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বিদেশি বিনিয়োগে ১২ বিলিয়ন ডলারের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করে দিয়েছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের সামনে ৪টি দাবি পেশ করেছেন প্রধানমন্ত্রী। প্রথম দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রধান কার্বন নিঃসরণকারীদের অবশ্যই উচ্চাভিলাষী এনডিসিস দাখিল করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবিতে শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমনে অর্ধেক অর্ধেক (৫০:৫০) ভিত্তিতে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন