News71.com
 Bangladesh
 01 Nov 21, 10:15 PM
 240           
 0
 01 Nov 21, 10:15 PM

জলবায়ু পরিবর্তন॥ বিএনপির চিন্তার ঘাটতি রয়েছে

জলবায়ু পরিবর্তন॥ বিএনপির চিন্তার ঘাটতি রয়েছে

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার আদায়ে নেতৃত্ব দিচ্ছেন তখন এ বিষয়ে বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চিন্তার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার (১ নভেম্বর) রাজধানীর কাকরাইলে তথ্য ভবন সম্মেলনকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিসিজেএফ) আয়োজিত ‘গ্লাসগো কপ ২৬ সম্মেলন: বাংলাদেশের প্রস্তুতি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক চুক্তিতে উপনীত হতে পারলেও বিভিন্ন দেশ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনো পর্যন্ত পূরণ হয়নি। ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। অথচ চুক্তির লক্ষ্য ছিল প্রাক-শিল্প যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির মধ্যে উষ্ণতা রাখা। হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক উষ্ণায়নসহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ঝুঁকিতে পড়া দেশগুলোসহ বাংলাদেশের ওপর এর সরাসরি প্রভাবের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, মরুময়তা ও লবণাক্ততা বৃদ্ধির সঙ্গে ঋতুবৈচিত্র্য অসামঞ্জস্যসহ নানা পরিবর্তন সুস্পষ্ট। ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ দেশগুলোর চেয়ারপারসন হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ উষ্ণায়নের জন্য দায়ী দেশগুলো যাতে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সেজন্য নানা আন্তর্জাতিক কর্মসূচি গ্রহণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন