
নিউজ ডেস্কঃ সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৭৩ জনে। ২৪ ঘণ্টায় মৃতদের সবাই নারী। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২৯ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ৩১ জনের। সুস্থ ২১১ জন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬।মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।