
নিউজ ডেস্কঃ জলবায়ু অর্থায়ন ও কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ না করাকে ‘দুঃখজনক ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২০২০-২০২৪ সাল এই ৫ বছরে ৫০০ বিলিয়ন ডলার সরবরাহ পরিকল্পনা দিতে প্রধান কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার (০২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে গ্লাসগোর কপ-২৬ সম্মেলন কেন্দ্রে ‘ফোর্জিং এ সিভিএফ-কপ-২৬ ক্লাইমেট ইমার্জেন্সি প্যাক্ট’ শীর্ষক সংলাপে এ কথা বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত প্রধান গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশগুলো তাদের প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলার অর্থায়ন সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এটা খুবই দুঃখজনক ও হতাশাজনক। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জলবায়ু অর্থায়নে পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে অস্তিত্ব হুমকীর মুখে পড়ে আমরা সিভিএফ সদস্যরা এই কপ-তেই উন্নত দেশগুলোর কাছে ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত পুরো ৫ বছরে ৫০০ বিলিয়ন ডলার সরবরাহ পরিকল্পনা দাবি করছি, যেখানে অভিযোজন ও প্রশমনে অর্ধেক অর্থ সরবরাহ করতে হবে।বুধবার (৩ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ওই দুই বাংলাদেশি নিহত হন। পরে নিহতদের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহতরা হলেন- আছকর উদ্দিন ও আরিফ উদ্দিন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।