News71.com
 Bangladesh
 03 Nov 21, 10:31 PM
 167           
 0
 03 Nov 21, 10:31 PM

ধর্ষণ মামলায় সাবেক ভিপি নুরসহ ৫ জনকে অব্যাহতি॥

ধর্ষণ মামলায় সাবেক ভিপি নুরসহ ৫ জনকে অব্যাহতি॥

নিউজ ডেস্কঃ ধর্ষণের অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৫ জন। একই মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৩০ নভেম্বর। বুধবার (৩ নভেম্বর) পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ আদেশ দেন। সেই সঙ্গে আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ এজাহারের পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনও মঞ্জুর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন