News71.com
 Bangladesh
 03 Nov 21, 10:33 PM
 189           
 0
 03 Nov 21, 10:33 PM

জেলহত্যার রায়ও কার্যকরের সর্বাত্মক চেষ্টা চলছে॥স্বরাষ্ট্রমন্ত্রী

জেলহত্যার রায়ও কার্যকরের সর্বাত্মক চেষ্টা চলছে॥স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তাদের পরিবারের সদস্যরা। পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আংশিক বিচারকাজ কার্যকর করা হয়েছে। বাকি আসামিদের খুঁজে বের করা হচ্ছে। যখনই ধরা হবে তখনই রায় কার্যকর করা হবে। জেলহত্যার বিচারের রায়ও কার্যকরের সর্বাত্মক চেষ্টা নেওয়া হচ্ছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে স্বাভাবিকভাবে চাই এটার বিচার হোক, খুনিদের শাস্তি হোক। এ সময় অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলের নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন