
নিউজ ডেস্কঃ সিলেটে ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে পঁচা-বাসি, দুর্গন্ধযুক্ত ও মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ার ঘটনায় দি সিলেট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি এ টি এম সুয়েবসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।এছাড়া অভিযানের সময় আটক ৩ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিশ্বনাথ থানা এলাকার মৃত সোনাফর আলীর ছেলে মো. তোরাব আলী, রেস্টুরেন্ট ম্যানেজার নগরের লামাবাজার এলাকার মৃত গিরিন্দ্র চন্দ্র পালের ছেলে শুভ চন্দ্র পাল এবং রেস্টুরেন্টের সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার মৃত আফরোজ আলীর ছেলে সৈয়দ মহদ্দিস আলী। বুধবার (৩ নভেম্বর) আদালতে তাদের সোপর্দ করা হয়। এর আগে এসএমপির কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন র্যাবের এক কর্মকর্তা।