
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী স্কটল্যান্ডের গ্লাসগোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু সম্মেলন কপ-২৬-এর জন্য লন্ডনে অবস্থান করছেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে করণীয় ঠিক করতে স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন কপ-২৬ শুরু হয়। সেই সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।
১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাউগবার্গে জন্ম করেন হামজা চৌধুরী। বর্তমানে লিস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন তিনি। বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশের এসেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের জার্সিতে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি। ২০১৫-১৬ মৌসুমে লিস্টার সিটিতে যোগ দেন হামজা। তবে লিস্টারে তার অভিষেক হয় ২০১৭ সালে। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন হামজা। এ ছাড়া চলতি বছরে চেলসিকে এফএ কাপ ফাইনালে হারায় তার দল লিস্টার সিটি। সেই ম্যাচেও বদলি হিসেবে খেলেছিলেন তিনি।