News71.com
 Bangladesh
 04 Nov 21, 02:46 PM
 218           
 0
 04 Nov 21, 02:46 PM

বিমানবন্দরে সৌদি রিয়ালসহ আটক ২॥

বিমানবন্দরে সৌদি রিয়ালসহ আটক ২॥

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের সৌদি রিয়াল ও দিরহামসহ দুই যাত্রীকে আটক করেছেন এভিয়েশন সিকিউরিটির সদস্যরা।বুধবার (৩ নভেম্বর) অবৈধভাবে মুদ্রাপাচারের চেষ্ট করায় এস এম আরিফ আহমেদ এবং মো. আসলাম উদ্দিন নামে দুই যাত্রীকে আটক করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৪৭ ফ্লাইটের দুই যাত্রী এস এম আরিফ আহমেদ এবং মো. আসলাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ৫০ হাজার করে মোট এক লাখ সৌদি রিয়াল অবৈধভাবে বহন করার কথা স্বীকার করেন। পরবর্তীতে এভসেক সদস্যরা তাদের ব্যাগ এবং শরীর তল্লাশি করে ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের সৌদি রিয়াল এবং দিরহাম উদ্ধার করেন। তৌহিদ উল আহসান বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন