
নিউজ ডেস্কঃ বেড়াতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে রোলারের চাপায় সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের পাগলা থানার ত্রিমোহনি আহালিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, শ্রীপুরের গাড়ারন এলাকার ৬/৭ জন বাসিন্দা মসজিদের ইমামের বাড়িতে বেড়ানোর জন্য অটোরিকশা ও মোটরসাইকেলে করে গফরগাঁওয়ের পাগলায় যাচ্ছিলেন। পথে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ারটেক নামক স্থানে সড়কের পিচঢালাইয়ে অটোরিকশা উল্টে রুলার চাপায় ঘটনাস্থলে নায়েব আলী মারা।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কফিল উদ্দিন ও পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আমির উদ্দিন মারা যান। নিহতরা হলেন- গাড়ারন গ্রামের সহর বেপারির ছেলে কফিল উদ্দিন (৪৫) ও তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একাই এলাকার আব্বাস আলীর ছেলে নায়েব আলী (৭৫)। এ সময় অটোচালক সাইফুল ইসলাম ও হারিজ উদ্দিনসহ আর দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় শ্রীপুর হাসপাতালে আনা হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।