News71.com
 Bangladesh
 05 Nov 21, 07:21 PM
 195           
 0
 05 Nov 21, 07:21 PM

হঠাৎ ধর্মঘটে আটকে পড়া ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ॥

হঠাৎ ধর্মঘটে আটকে পড়া ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ॥

নিউজ ডেস্কঃ শুক্রবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়। শিক্ষার্থীদের হঠাৎ এ কর্মসূচিতে রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরাও যোগ দেন। পরে একে একে তাদের সঙ্গে একাত্মতা জানান সাধারণ সড়ক ব্যবহারকারীরাও। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যানবাহন সঙ্কটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকালে প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে নিজেরাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও ফুলবাড়িয়া স্ট্যান্ডে অবরোধ গড়ে তোলেন। এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। মিরপুর সরকারি বাঙলা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবরার হোসেন জানান, ভোরে তিনি ভর্তি পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পর্যন্ত এসে কোনো গাড়ি পাননি। কোনো উপায় না পেয়ে তিনি রিকশায় করে সাভার বাজার বাসস্ট্যান্ডের এসে দেখতে পান তার মতো অনেকেই মহাসড়কে যানবাহনের অপেক্ষায় আছেন। একপর্যায়ে দীর্ঘ সময় অবস্থানের পর ক্ষোভে ফেটে পড়ে তারা নিজেরাই মহাসড়ক অবরোধ শুরু করেন। পরে তাদের সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাড়াও সাধারণ যানবাহনকারীরা যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন