News71.com
 Bangladesh
 08 Nov 21, 07:52 PM
 155           
 0
 08 Nov 21, 07:52 PM

করোনা পরবর্তী পরিস্থিতিতে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ চালু হতে পারে॥

করোনা পরবর্তী পরিস্থিতিতে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ চালু হতে পারে॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেড় বছর আগে সরকারি নির্দেশনায় কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করেছিল কারা কর্তৃপক্ষ। তবে চলতি বছরের মার্চ মাসে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ চালু করার পরপরই এপ্রিল মাসের শুরুর দিকে আবারও ভাইরাসটির ঊর্ধ্বগতির কারণে ফের বন্ধ করা হয়। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় কারা কর্তৃপক্ষ বন্দি ও স্বজনদের সাক্ষাৎ করার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। কারা কর্তৃপক্ষ আশা করছে, শিগগিরই স্বজনদের সঙ্গে বন্দিদের সাক্ষাৎ চালু হতে পারে সীমিত আকারে। রোববার (৭ নভেম্বর) এ বিষয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বলেন, দেশে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। শিগগিরই সীমিত আকারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ চালু করার সম্ভাবনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন