
নিউজ ডেস্কঃ প্রবাসী বাংলাদেশিদের যথাযথভাবে সেবা দিতে কূটনৈতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (০৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার ভবনের সম্প্রসারিত অংশ এবং বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। সফরকালীন আবাসস্থল হোটেল ক্ল্যারিজ থেকে ভার্চ্যুয়ালি এ দুই উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কূটনৈতিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কাজেই প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলো দেখা, তাদের দিকে নজর দেওয়া এটাও দরকার।’