News71.com
 Bangladesh
 09 Nov 21, 10:23 PM
 242           
 0
 09 Nov 21, 10:23 PM

সুষ্ঠ ভোটগ্রহনে মাঠে নামছে ৬৭০ম্যাজিষ্ট্রেট ॥ বিধি লঙ্ঘনে মামলা-প্রার্থিতা বাতিলের বিধান

সুষ্ঠ ভোটগ্রহনে মাঠে নামছে ৬৭০ম্যাজিষ্ট্রেট ॥ বিধি লঙ্ঘনে মামলা-প্রার্থিতা বাতিলের বিধান

নিউজ ডেস্কঃ দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন উপলক্ষে ৬৭০ জন ম্যাজিস্ট্রেটকে মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অপরাধ করলে মামলা হবে। এমনকি প্রার্থিতা বাতিলও হতে পারে।ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, কমিশন নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। তাই পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট মাঠে নামিয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়টি কঠোরভাবে দেখভাল করবেন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্মসচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোট হবে ইউপিতে। এজন্য মাঠে নামানো হয়েছে ৩৩৯ জন নির্বাহী হাকিম। আর বিচারিক হাকিম রয়েছেন ৩৩১ জন। তারা মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে আগামী শনিবার (১৩ নভেম্বর) পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে রাখতেও ব্যবস্থা নেবেন তারা। তবে নির্বাহী হাকিমরা থাকবেন শুক্রবার পর্যন্ত।

নির্বাহী হাকিম
মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম এবং ওই আইনের তফসিলে বর্ণিত মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী আগের মতো ১১৩টি উপজেলার প্রতিটির জন্য ৩ জন করে মোট ৩৩৯ জন নির্বাহী হাকিম নিয়োগ করা হয়েছে।

বিচারিক হাকিম
ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তার জানিয়েছেন, বিচারিক হাকিমরা ভোটের আগে-পরে মোট পাঁচদিন অর্থাৎ ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। উপজেলা ভেদে কোথাও তিন আবার কোথাও দুই ইউপির জন্য একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ভোটের ফৌজদারি অপরাধসহ বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনা করবেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন