News71.com
 Bangladesh
 10 Nov 21, 12:43 PM
 231           
 0
 10 Nov 21, 12:43 PM

সহিংসতার মূল কারণগুলো খুঁজে বের করা জরুরি॥

সহিংসতার মূল কারণগুলো খুঁজে বের করা জরুরি॥

নিউজ ডেস্কঃ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সহিংসতার দুষ্টু চক্র ভাঙতে মূল কারণগুলো খুঁজে বের করা অত্যন্ত জরুরি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 'আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা: বর্জন, অসমতা ও সংঘাত' শীর্ষক উচ্চ পর্যায়ের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি একথা বলেন। বুধবার ( ১০ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এ তথ্য জানান হয়।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি মেক্সিকো এই উন্মুক্ত বিতর্কটির আয়োজন করে যাতে অসমতা, বর্জন ও সংঘাত মোকাবিলায় নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়। এতে সভাপতিত্ব করেন মেক্সিকোর প্রেসিডেন্ট। উন্মুক্ত এ আলোচনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় সহিংসতার অন্তর্নিহিত কারণগুলি পরিবর্তিত হয়। তিনি আরও বলেন, টেকসই শান্তির জন্য বহু অংশীজনদের নিয়ে জাতীয়ভাবে পরিচালিত সমাধান কাঠামো বিনির্মাণের জন্য জাতিসংঘের অবশ্যই পূর্ণাঙ্গ পদক্ষেপ থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন