News71.com
 Bangladesh
 10 Nov 21, 12:49 PM
 193           
 0
 10 Nov 21, 12:49 PM

৭ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি॥

৭ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি॥

নিউজ ডেস্কঃ সাত দিনের সরকারি সফরে ১২ নভেম্বর (শুক্রবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ আসবেন। এ সময় তিনি নিজ উপজেলা মিঠামইনসহ ইটনা ও অষ্টগ্রাম উপজেলা সফর করবেন। এছাড়াও তিনি সফর করবেন কিশোরগঞ্জ জেলা সদর। মঙ্গলবার (০৯ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানের কামালপুর গ্রামে নিজের বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি। পরদিন ১৩ নভেম্বর (শনিবার) দুপুরে সড়ক পথে অষ্টগ্রাম উপজেলায় যাবেন। ওইদিন বিকেলে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সেখান থেকে তিনি মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন