News71.com
 Bangladesh
 10 Nov 21, 01:27 PM
 253           
 0
 10 Nov 21, 01:27 PM

ভারতের পদ্মশ্রী পুরস্কার পেলেন বীর মুক্তিযাদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির॥  

ভারতের পদ্মশ্রী পুরস্কার পেলেন বীর মুক্তিযাদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির॥   

নিউজ ডেস্কঃ ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। মঙ্গলবার (৯ নভেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাজী সাজ্জাদ আলী জহিরের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেন। কাজী সাজ্জাদ আলী জহির স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাব দেয়। প্রসঙ্গত, ভারত সরকার ২০২০ সালে প্রয়াত কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও স্কলার এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। আর ২০২১ সালে কাজী সাজ্জাদ আলী জহির ও সঙ্গীতজ্ঞ সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৮ ও ৯ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানে এ পুরস্কার হস্তান্তর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন