News71.com
 Bangladesh
 10 Nov 21, 09:45 PM
 192           
 0
 10 Nov 21, 09:45 PM

হাটহাজারীতে পুকুর ভরাট॥ জরিমানা ৫০ হাজার টাকা

হাটহাজারীতে পুকুর ভরাট॥ জরিমানা ৫০ হাজার টাকা

নিউজ ডেস্কঃ হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের দাতারাম সড়কসংলগ্ন এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করায় সুকুমার রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকেল তিনটার দিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে এ জরিমানা করা হয়। পুকুর ভরাটকাজে নিয়োজিত বালুভর্তি একটি ট্রাক আটক করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘন করে পুকুর ভরাট করায় সুকুমার রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন