News71.com
 Bangladesh
 10 Nov 21, 09:53 PM
 206           
 0
 10 Nov 21, 09:53 PM

রাজধানীতে বিপুল পরিমাণ অনিবন্ধিত মোবাইলসহ আটক ৭॥

রাজধানীতে বিপুল পরিমাণ অনিবন্ধিত মোবাইলসহ আটক ৭॥

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অনিবন্ধিত মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় চোরাকারবারী চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকালে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, বিপুল পরিমাণ অনিবন্ধিত অবৈধ মোবাইল ফোনসেটসহ চোরাকারবারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন