News71.com
 Bangladesh
 10 Nov 21, 09:53 PM
 221           
 0
 10 Nov 21, 09:53 PM

ব্যাংকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস॥ গ্রেফতার ১০

ব্যাংকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস॥ গ্রেফতার ১০

নিউজ ডেস্কঃ ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরই মধ্যে সেই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। বুধবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ব্যাংকে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াত এক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। বিকেল ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তের পর প্রশ্নফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

জানা গেছে, পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকারী একটি চক্র সক্রিয় ছিল- এমন তথ্য জানার পর পরীক্ষার কয়েক দিন আগে থেকে গোয়েন্দা ফাঁদ পাতা হয়। প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে যাদের নাম সামনে আসে, তাদের কয়েকজনের সঙ্গে ছদ্মবেশী চাকরিপ্রার্থী সেজে যোগাযোগ করেন গোয়েন্দারা। প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম সদস্য স্বপন নামে এক ব্যক্তি অগ্রিম টাকার বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহ করতে রাজি হয়। সব কিছু চূড়ান্ত হলে ছদ্মবেশী গোয়েন্দাদের সঙ্গে স্বপনের চুক্তি হয়- টাকা হাতে পেলেই পরীক্ষার অন্তত ৭ ঘণ্টা আগে একটি 'সেফ হাউসে' নেওয়া হবে। যেখানে চাকরিপ্রত্যাশী প্রশ্ন সরবরাহ করে উত্তর মুখস্থ করানোর ব্যবস্থা করা হবে। এমন কৌশল প্রয়োগ করেই স্বপনের খোঁজ মেলে। পরীক্ষার আগে তার কাছে হুবহু প্রশ্নপত্র চলে আসে। স্বপনের সঙ্গে রূপালী ব্যাংকের কর্মকর্তা জানে আলমসহ আরও কয়েকজন ব্যাংকার এবং অন্যান্য পেশার লোকের সঙ্গে প্রযুক্তিগত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। ওই তথ্য বলছে, পরীক্ষার কয়েক ঘণ্টা আগে তাদের সবার কাছে প্রশ্নপত্র পৌঁছে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন