News71.com
 Bangladesh
 11 Nov 21, 11:16 AM
 176           
 0
 11 Nov 21, 11:16 AM

অর্ধকোটি টাকায় পুলিশের জন্য কেনা হলো আরো ৬ ঘোড়া॥

অর্ধকোটি টাকায় পুলিশের জন্য কেনা হলো আরো ৬ ঘোড়া॥

নিউজ ডেস্কঃ দ্বিতীয় চালানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে উন্নতমানের আরো ছয়টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। ঘোড়াগুলোর দাম প্রায় সাড়ে ৬২ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৫৩ লক্ষাধিক)। বুধবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়া ছয়টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ পুলিশের জন্য এ ঘোড়াগুলো কেনা হয়েছে। সাপ্লায়ার (সরবরাহকারী) হিসেবে ঘোড়াগুলো পৌঁছানোর দায়িত্ব পেয়েছে ঢাকার মহাসিন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান।

ভারতের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো কেনা হয়েছে। আর এ ঘোড়াগুলো ছাড় করতে বেনাপোল কাস্টমস হাউজে মেসার্স নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ৬২ হাজার ৪০০ মার্কিন ডলার। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাশ নেওয়া হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল নাগাদ ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে। সরবরাহকারী মহাসিন ব্রাদার্স প্রতিনিধি জানান, ভারতের রাজস্থান থেকে ১২টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। ৩ নভেম্বর যার প্রথম চালানের ছয়টি রাইডিং হর্স ঘোড়া বাংলাদেশে আসে। বাকি ছয়টি ঘোড়া বুধবার রাতে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন