News71.com
 Bangladesh
 11 Nov 21, 11:44 AM
 204           
 0
 11 Nov 21, 11:44 AM

সীতাকুণ্ডে ২ ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ॥ মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে ২ ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ॥ মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে দুই ওয়ার্ড সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের এ সংঘর্ষ হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে সমর্থকরা। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা ঝামেলায় জড়ায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। এদিকে, দ্বিতীয়দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডসহ ফটিকছড়ি ও মিরসারইয়ের ৩৭ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ফটিকছড়ি উপজেলার ১৪টি ইউনিয়নের ১২টি ইউনিয়ন, সীতাকুণ্ড উপজেলা ৯টি ইউনিয়ন এবং মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ফটিকছড়ির ১টি, সীতাকুণ্ডের ৫টি এবং মীরসরাইয়ের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন