News71.com
 Bangladesh
 12 Nov 21, 11:32 AM
 164           
 0
 12 Nov 21, 11:32 AM

তরুণদের ট্যালেন্ট বিকাশে জন্য হুয়াওয়ের ৪৩০ কোটি টাকা॥

তরুণদের ট্যালেন্ট বিকাশে জন্য হুয়াওয়ের ৪৩০ কোটি টাকা॥

নিউজ ডেস্কঃ এশিয়া প্যাসিফিক অঞ্চলে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ তরুণের ডিজিটাল ট্যালেন্ট বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে হুয়াওয়ে। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডে ডিজিটাল ট্যালেন্ট সামিট ২০২১-এ হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট জেফরি লিউ এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এশিয়া প্যাসিফিক অঞ্চলে তরুণদের ডিজিটালভাবে দক্ষ করে তুলতে আসিয়ান ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই করেছে প্রতিষ্ঠানটি।

সামিটে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সেক্রেটারি জেনারেল অব আসিয়ান ফর আসিয়ান পলিটিক্যাল সিকিউরিটি কমিউনিটি রবার্ট ম্যাথিউস টেনে, আসিয়ান ডিজিটাল সিনিয়র অফিসিয়াল মিটিংয়ের প্রধান মোহাম্মদ মেনটেক, ক্যাম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী চে ভেনডেথ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সিয়াল স্টাফের প্রধান জেনারেল টিএনআই (পার্ণ) ড. মোয়েলদোকো, শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকশে, চীনে ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে স্যান্টিয়াগো এল এসইএ রোমানা, থাইল্যান্ডের উচ্চশিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সেক্রেটারি অধ্যাপক সিরিরার্গ সংসিবিলাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন