News71.com
 Bangladesh
 12 Nov 21, 11:33 AM
 200           
 0
 12 Nov 21, 11:33 AM

সীমিত সামর্থ নিয়েই বিশ্ব সম্প্রদায়ের জন্য অবদান রাখতে চাই॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সীমিত সামর্থ নিয়েই বিশ্ব সম্প্রদায়ের জন্য অবদান রাখতে চাই॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে সৃজনশীল অর্থনীতিতে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের দেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমরা বিনীতভাবে স্বীকার করি।আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই।’

সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব হবে।’ প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করছে ইউনেস্কো। সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে তরুণদের শিল্প উদ্যোগকে এগিয়ে নিতে কর্মসূচি প্রণয়ন ও সহায়তার স্বীকৃতি হিসেবে বেসরকারি সংস্থ্যা উগান্ডার মোটিভ ক্রিয়েশন্স লিমিটেডকে এ পুরস্কার দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন