News71.com
 Bangladesh
 12 Nov 21, 11:34 AM
 191           
 0
 12 Nov 21, 11:34 AM

ইউপি নির্বাচন॥ জামালপুরে নৌকা ১১ টিতে নৌকা ও ৪টিতে দলীয় বিদ্রাহী প্রার্থী বিজয়ী

ইউপি নির্বাচন॥ জামালপুরে নৌকা ১১ টিতে নৌকা ও ৪টিতে দলীয় বিদ্রাহী প্রার্থী বিজয়ী

নিউজ ডেস্কঃ জামালপুরের সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫টি ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থীরা জয়ী হয়। বাকি ১০টি ইউনিয়নের নৌকার ৬টি ও বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছে। কেন্দ‍ুয়া ইউনিয়নের সাইফুল ইসলাম খান আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ১৬৭, তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ মাহাবুবুর রহমান (নৌকা) ৪ হাজার ৮৮৫। শরীফপুর ইউনিয়নে আলম আলী নৌকা নিয়ে ১৬ হাজার ৯১৯ নির্বাচিত হয়েছেন, তার নিকতম প্রতিদ্বন্দি রফিকুল ইসলাম লিটন অটোরিক্সা প্রতীকে ৪ হাজার ২৬৩ ভোট।

লক্ষীরচর ইউনিয়নে মনিরুজ্জামান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৬২৫। তার নিকতম প্রতিদ্বন্দি আফজাল হোসেন বিদ্যুৎ ৪ হাজার ৮৯৮। তুলশিরচর ইউনিয়নে শহিদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ০৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দি মমিনুল হক আনারস ৮ হাজার ৫০৪ ভোট। নরুন্দি ইউনিয়নে লুৎফর রহমান নৌকা নিয়ে ভোট পেয়েছেন ৯ হাজার ৩২১ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দি মো. আলা উদ্দিন খান আলম মোটর সাইকেল ৫ হাজার ১০৩ ভোট। ঘোড়াধাপ ইউনিয়নে গোলাম কিবিরিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৬৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দি জিয়াউর রহমান তালুকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬৯১ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন